

এম এ কাদের, মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ইটাখোলা ফাজিল মাদ্রাসার ২০২৫ সনের আলিম পরীক্ষার্থীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯শে মে বৃহস্পতিবার মাদ্রাসার হল রুমে আলিম পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানসহ ক্লাসে নিয়মিত অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটাখোলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমির হোসাইন জাকারিয়া সাহেব।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মাওলানা মোঃ আতাউল্লাহ সাহেব আরবি প্রভাষক অত্র মাদ্রাসা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও সম্মানিত দাতা সদস্য সম্মানিত দাতা সদস্য
সৈয়দ মোঃ শাজাহান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মঈন উদ্দিন সাহেব বিদ্যুৎ শাহী সদস্য প্রতিনিধি সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ মাধবপুর।
অভিভাবক সদস্য ও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, জনাব হিমাংশু চন্দ্র দেব, সিনিয়র শিক্ষক অত্র মাদ্রাসা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোঃ জামাল উদ্দিন সাহেব, জনাব মোঃ মাহবুবুর রহমান ডিজিএম এস এম স্পিনিং মিল নোয়াপাড়া, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, মুভি বাংলা টিভির মাধবপুর প্রতিনিধি ও মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাও ক্বারী সাংবাদিক এম এ কাদের।
পরিশেষে মিলাদ কেয়াম ও মোনাজাত করেন, মাওঃ এস এ এম আব্দুল্লাহ আল এনাম সিনিয়র মৌলভী শিক্ষক অত্র মাদ্রাসা।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta