

এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে
চলতি মৌসুমে বোরো আবাদে বাম্পার ফলন হয়েছে। এতে কৃষক কৃষাণীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। কৃষকরা তারা তাদের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। কৃষকদের কোথাও কোথাও ধান কাটা শুরু হয়েছে। আবার অনেকেই ২-১ দিনের মধ্যেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন।
হাওরাঞ্চলে বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বছরের একমাত্র ফসল বোরো ধান কেটে ঘরে তুলতে কৃষকরা রাত দিন এক করে কাজ করে যাচ্ছেন। প্রতিবছরই হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসল ঘরে তুলতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা মাথায় নিয়ে মাঠে থাকতে হয় হাওরবাসীর।
ধান কাটার হার্ভেস্টার মেশিনের অনেক সমস্যা হচ্ছে, বার বার নষ্ট হচ্ছে, বেশ কিছু জমির ধান দমকা হাওয়ায় মাটিতে নুয়ে পড়েছে তাই ধান কাটতে অনেক বেশি সময় লাগছে। তাই স্হানীয় লোকদের মাধ্যমে ধান কেটে ঘরে তোলার চেষ্টা করতেছি। হাওরবাসী যখন বিশাল এ কর্মজজ্ঞে ব্যস্ত সময় পার করছেন ঠিক তখনি বৈরী আবহাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন গ্রামে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ফলে বিঘ্ন ঘটছে ফসল সংরক্ষণের কাজে।
মাধবপুর উপজেলার কৃষকরা জানান, ‘প্রায় সময়ই আকাশ কালো হয়ে থাকে, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। শিলাবৃষ্টি হলে ফসলের মারাত্মক ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। এখন নাগাদ আমাদের হাওরে বি আর-২৮, হিরা-টু, ১১৭, ১০৮, ৫৮, ৮৮, ৮৯, ৯২, ৯৯, ১০৮ ও ১১৭ জাতের ধান কেটে শেষ করতে পেরেছি ৷ সপ্তাহ খানেকের মধ্যে বিআর-২৯ ও অন্যান্য জাতের ধান কেটে ঘরে তুলতে পারবো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সজিব সরকারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,
হাওর এলাকার একমাত্র ফসল বোরো ধান। এ এলাকায় এখন পুরোদমে চলছে এ সোনালী ফসল সংরক্ষণের প্রক্রিয়া। প্রায় এক-তৃতীয়াংশ ধান ইতিমধ্যে কাটা হয়েছে, কোন প্রাকৃতিক দুর্যোগ না থাকলে এবছর কৃষকরা ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবে।’ কৃষকদের'কে বৈশাখ মাসে করণীয় হিসেবে শতকরা ৮০ ভাগ পাকা ধান, দ্রুত কেটে ফেলার জন্য অনুরোধ করছি।
বৃষ্টিপাতের কারণে হাওরে কোন কোন জায়গায় ধান কর্তনে কিছুটা বিঘ্ন ঘটছে।আমরা আশা করছি আবহাওয়া স্বাভাবিক থাকলে খুব দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ ধান কর্তন করতে সক্ষম হবে মাধবপুর উপজেলার কৃষকরা।
এ বছর বোরো মৌসুমে ১২ হাজার ১০০ হে. জমিতে, ৪৫ হাজার ৭শ ৩৮ মে. টন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এছাড়া সরকারি খাদ্য গুদামে ধানের সরকারি দর ১৪৪০ টাকা হওয়ায় কৃষক লাভবান হবে।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta