এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমুহনী বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা যায়, মাধবপুর সেনা ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় অভিযান পরিচালনা করে মোঃ শফিক ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত শফিক হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দেবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta