নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের অন্যতম নেতা ও স্বৈরাচার পতন আন্দোলনের যোদ্ধা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি সংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় আরও বলেন, দুঃশাসনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নিতে হবে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব।তিনি দেশবাসীর কল্যাণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অগ্রগতি কামনা করেন এবং সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সকল নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta