

বিশেষ প্রতিনিধি:
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জন্মদিনকে কেন্দ্র করে তার রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তরুণ এই রাজনৈতিক নেতা দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। জন্মদিন উপলক্ষে অনেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
নাজমুল হোসেন মন্ডল একজন উদ্যমী ও জনবান্ধব রাজনৈতিক কর্মী। ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জন্মদিনের এই বিশেষ দিনে নাজমুল হোসেন মন্ডল সকলের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta