

বিনোদন ডেস্ক
শাবনুর যখন পুরো চলচ্চিত্র ডুমিনেট করতেছিল - তার নায়ক ছিল - সালমান শাহ, রিয়াজ, ফেরদৌস, অমিতহাসান, আমিনখান এবং মান্না - তাদেরকে নিয়ে যখন শাবনুর ব্যাস্ত - ঠিক ঐ মহুর্তে বাংলা চলচ্চিত্রের সর্বাধিক ব্যাবসা সফল " বেদের মেয়ে জোসনা " ছবির পরিচালক - তোজাম্মেল হক বকুল - শাবনুরের বাসায় গিয়ে তার পরিচালনার " নাচনেওয়ালী " ছবিতে কাজ করার প্রস্তাব দেন -
এরপর শাবনুর পরিচালক বকুলকে গল্প শোনাতে বলেন, পরিচালক বকুল গল্প শোনালেন - তারপর কথা উঠালেন শাবনুর এই ছবির নায়ক কে থাকবে, পরিচালক বকুল আমতা আমতা করতে করতে শাকিবখানের নাম বলেন, তখন শাবনুর থমকে যান, তখন শাবনুর বলেন আপনার যা ভালো হয় তাই করেন - এরপর শাকিবখানকে পরিচালক বকুল বলেন তুমি শাবনুরের বাসায় যাও একটু দেখা করে অনুরোধ করিও যেন তোমার সাথে শাবনুর আমার কাজটি করে, শাকিবখান তারপর শাবনুরের বাসায় গিয়ে অনুরোধ করে বলে ম্যাডাম আমি নতুন আপনি সুযোগ না দিলে আমি কি ভাবে উপরে উঠবো, শাবনুর শাকিবখানকে বলে কোন টেনশন নিও না, বকুল ভাইয়ের কাজটি করে দেই - কারন ওনি নিজেই প্রডুউসার, এরপর শুরু হলো - নাচনেওয়ালী
তারপর রতি আর মহারতি দুজনে মিলে কাজ করলেন =
১. গোলাম
২. ফুল নেবো না অশ্রু নেবো
৩. স্বপ্নের বাসর
৪. সবার উপরে প্রেম
৫. ও প্রিয়া তুমি কোথায়
৬. প্রানের মানুষ
৭. নয়ন ভরা জল
৮. প্রেম সংঘাত
৯. হৃদয় শুধু তোমার জন্য
১০. আমার স্বপ্ন তুমি
১১. মায়ের মর্যাদা
১২. জন্ম
১৩. রঙিন রসের বাইদানী
১৪. ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া
১৫. আমার প্রানের স্বামী
১৬. কপাল
১৭. কঠিন প্রেম
১৮. টিপ টিপ বৃষ্টি
১৯. ভালোবাসার দুশমন
২০. ১ টাকার বউ
২১. তোমাকে বউ বানাবো
২২. সমাধি
২৩. বলবো কথা বাসর ঘরে
২৪. স্বামী স্ত্রীর ওয়াদা
আজকের শাকিবখান হওয়ার পেছনের গল্পটা একটু বললাম - শাবনুর এতো ভালো মনের মেয়ে তা আমি কাছ থেকে দেখেই আমি বলছি -
তার সাথে আমি - তিনটি ছবিতে কাজ করছি -
১. সুন্দরী বধু - সহকারী পরিচালক ছিলাম
২. প্রানের মানুষ - সহকারী পরিচালক ছিলাম
৩. কাল সকালে - প্রধান সহকারী পরিচালক ছিলাম
এই তিনটি ছবির পরিচালক ছিলেন আমার চলচ্চিত্র পিতা আমজাদ হোসেন -
বিশেষ করে " সকাল সকালে " ছবির আউটডোর স্যুটিং স্পটে খুব মজা করতাম, এই স্যুটিং স্পটেই শাবনুর আর অপু বিশ্বাসের সাথে আমার মজার মজার স্মৃতি আছে - যা মনে হলে এখনও একা একা হাসি। অথচ পরে - অনেক ছবি থেকে কোন এক অজানা কারনে শাবনুর বাদ পড়ে যেতেন - সেটা অবশ্য শাবনুর জানে, কেনো বাদ পড়েছে।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta