

বিশেষ প্রতিনিধি:
“জীবনকে জাগাই শৈল্পিকতায়” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে অবস্থিত সুলতানপুর সাংস্কৃতিক কেন্দ্রের কার্যকরী কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। সাংস্কৃতিক চর্চা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত এই কমিটি এলাকায় শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এজাজুল হক চৌধুরী। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিব মিয়া, সহ-সভাপতি পদে রয়েছেন বিপুল সিংহ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মাসুদ ভূঞা এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন জাম্মি ভূঞা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সৃজনশীল করে তুলতে কাজ করবেন। স্থানীয় তরুণ প্রজন্মকে শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহী করে গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এলাকাকে সমৃদ্ধ করাই হবে তাদের মূল লক্ষ্য।
এ সময় তারা সবার সহযোগিতা কামনা করেন এবং সুলতানপুর সাংস্কৃতিক কেন্দ্রকে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta