
তৈমুর আলম অপু:বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার প্রধান উপদেষ্টা সৈয়দ রয়েল হায়দারের শুভ জন্মদিন আজ। তাঁর জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সৈয়দ রয়েল হায়দার দীর্ঘদিন ধরে সমাজসেবা ও শিক্ষার প্রসারে বিভিন্নভাবে ভূমিকা রেখে আসছেন। মানুষের কল্যাণে কাজ করা, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে তিনি নিজ এলাকায় একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে জায়গা করে নিয়েছেন।
সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গেও তাঁর রয়েছে ঘনিষ্ঠ সম্পৃক্ততা। দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে তিনি পত্রিকাটির কার্যক্রমে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন। গণমানুষের কথা তুলে ধরা এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর পরামর্শ পত্রিকার সংশ্লিষ্টদের অনুপ্রেরণা জোগায়।
শুভ জন্মদিনে সৈয়দ রয়েল হায়দারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। সমাজসেবা, শিক্ষার প্রসার ও মানুষের কল্যাণে তাঁর ভবিষ্যৎ পথচলা আরও সমৃদ্ধ ও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাই।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta