তৌফিকুর রহমান।
সারাদেশে তীব্র শীতের কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।হিমালয় অঞ্চল থেকে আসা হিম বাতাসে শীতের তীব্রতা বাড়ছে, বিশেষত দেশের উত্তরাঞ্চলে এর প্রভাব বেশি। দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।দেশের উত্তরাঞ্চলের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছে।কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের অনুভূতি আরও বেড়েছে।ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেটে খাওয়া মানুষজন। কাজে যেতে না পারায় তাদের রোজগার কমে গেছে। হাসপাতালগুলোতে সর্দি, কাশি এবং নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।বাংলাদশ আবহাওয়া অধিদপ্তর(BMD) অনুযায়ী এই পরিস্থিতি আগামী কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।আবহাওয়া অফিস আরও জানায় বিশেষ করে সোমবার ও মঙ্গলবার দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার প্রভাব বেশি থাকবে। বুধবার নাগাদ রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।ফলে চলতি সপ্তাহের শেষ দিকে শীতের অনুভূতি আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta