

নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর মহানগর এর ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ৪৬ নং ওয়ার্ড প্রতিষ্ঠাতা যুবদল সভাপতি মো: আব্দুল খালেক দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা।
তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষে মো: আব্দুল খালেক ৪৬ নং ওয়ার্ডসহ গাজীপুর মহানগর এর সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta