

নিজস্ব প্রতিবাদক :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর মহানগরের ৪৩নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাজমুল হোসেন মন্ডল। তিনি গাজীপুর মহানগর ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং টঙ্গী পূর্ব থানার যুবদলের সদস্য সচিব হিসেবে ইতোমধ্যেই এলাকায় পরিচিত মুখ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও অহংকারের প্রতীক। এই দিনে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। তিনি আরও বলেন, স্বাধীনতার মূল চেতনা ধারণ করে একটি সুন্দর, উন্নত ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
নাজমুল হোসেন মন্ডল তার বক্তব্যে ৪৩নং ওয়ার্ডবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে বলেন, তিনি সবসময় জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চান। ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার অঙ্গীকারও ব্যক্ত করেন
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta