

নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২ নং দামপাড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন, যার মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। আনোয়ার হোসেন বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার প্রকৃত চেতনা সম্পর্কে সচেতন করতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে।
মহান এই দিনে তিনি ২ নং দামপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta