নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউজিল্যান্ড বিএনপির দপ্তর সম্পাদক রিফাত আলম ভুইয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। এই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতিসত্তা, আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক।তিনি আরও বলেন, “মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। বিজয়ের এই চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে।”রিফাত আলম ভুইয়া বলেন, “প্রবাসে থেকেও আমরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই। মহান বিজয় দিবস আমাদের সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত করে।
তিনি মহান আল্লাহর কাছে বাংলাদেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং বিজয় দিবসের চেতনায় একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta