গাজীপুর মহানগর ৫৬ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং যুগ্ন আহবায়ক,গাজীপুর মহানগর যুবদল ও আহবায়ক টঙ্গী পূর্ব থানা যুবদল আকবর হোসেন ফারুক, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক যুগ্ন আহবায়ক টঙ্গী পূর্ব থানা বিএনপি,সাইফুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক,গাজীপুর মহানগর যুবদল,সিনিয়র যুগ্ম আহবায়ক টঙ্গী পূর্ব থানা বেণজীর রহমান খান পিন্টু,আরো উপস্থিত ছিলেন সি: সহ-সভাপতি ৫৬ নং ওয়ার্ড যুবদল মাকসুদুর রহমান মামুন,১ নং সদস্য শেখ হারুন প্রমুখ।
গতকাল রবিবার সন্ধ্যায় টঙ্গীর নতুন বাজার বিএনপির যুবদলের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা আজ জাতির প্রত্যাশা। তাঁরা আশা প্রকাশ করেন—খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta