টঙ্গী (গাজীপুর): ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিন সৈনিক ও জনতার ঐক্যের মাধ্যমে জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন আরও বেগবান হয়েছিল। আমরা এই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাব।”
নাজমুল হোসেন মন্ডল সকল নেতাকর্মীকে ঐতিহাসিক এ দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দলীয় ঐক্য আরও মজবুত করার আহ্বান জানান।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta