আফজালুর রহমান ফরাজী:
৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজিল্যান্ড শাখার দপ্তর সম্পাদক রিফাত আলম ভূঁইয়া দেশ-বিদেশে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীসহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় রিফাত আলম ভূঁইয়া বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই দিনটি জাতীয় জীবনে অনন্য গুরুত্ব বহন করে।রিফাত আলম ভূঁইয়া দেশবাসীর কল্যাণ, জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta