
মাহমুদ হাসান ভূইয়া
চরসিন্দুর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক, চলনা মধ্যপাড়ার নিবাসী দারোগালি স্যার আজ (শুক্রবার ) সকাল ৭ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে নিবেদিত এই বরেণ্য শিক্ষক “মানুষ তৈরির কারিগর” হিসেবে সুপরিচিত ছিলেন।
দারোগালি স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন একজন অভিভাবকতুল্য পথপ্রদর্শক। তাঁর হাত ধরে শত শত শিক্ষার্থী আলোকিত জীবনের পথে যাত্রা শুরু করে। নৈতিকতা, মানবিকতা ও শিক্ষার সঠিক চর্চা তাঁর শিক্ষাদানের মূলমন্ত্র ছিল।
মরহুমের নামাজে জানাযা আজ বাদ আছর চলনা দারুলউলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এলাকাবাসী, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের জানাযায় অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
দারোগালি স্যারের ইন্তেকালে চলনা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এক শিক্ষক, এক দিকনির্দেশক, এক মহান মানুষকে হারিয়ে এলাকা গভীরভাবে শোকাহত।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন — আমিন।
