
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার কাচারীকান্দি-পাঁচকিত্তা বাজারের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী হানিফের বিরুদ্ধে একাধিক বিয়ে, বৈধ কাবিননামা বা বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বিয়ে এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। হানিফ রফিকুল ইসলাম ও আমেনা বেগমের সন্তান।হানিফের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া পপি অভিযোগ করে বলেন, হানিফ একাধিক নারীর সঙ্গে বিয়ের সম্পর্ক তৈরি করেছেন। সর্বশেষ গাজীপুর সদরের চতর দক্ষিণ এলাকার সানজিদা আক্তার রুপাকে কোন বিয়ের বৈধ কাগজপত্র ছাড়া একসাথে বসবাস করছেন। তবে এসব বিয়ের ক্ষেত্রে বৈধ কাবিননামা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগ রয়েছে। এ নিয়ে ভুক্তভোগী নারীদের মধ্যে অনিশ্চয়তা ও নানা প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।পপির অভিযোগ, মালয়েশিয়ায় অবস্থানকালে হানিফ নারীদের নিয়ে অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ করেছেন। এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগকারী পপি আরও দাবি করেন, হানিফের একাধিক বিয়ে ও আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে বিয়ের নামে নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন, কাবিননামা না দেওয়া এবং আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন তিনি।
