
বিশেষ প্রতিনিধি :
ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ‘জ’ বগিকে ঘিরে টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে।এটেনডেন্ট ফারুক আজ ০৯/১০/২০২৬ইং তারিখে জ বগিতে কর্মরত ছিলেন। যাত্রীদের অভিযোগ বগির এটেনডেন্ট ফারুকের নেতৃত্বে একটি সিন্ডিকেট কাঙ্ক্ষিত টিকিটের জন্য নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিটি টিকিটে অতিরিক্ত দুই থেকে তিনশ টাকা পর্যন্ত আদায় করছে।অভিযোগ রয়েছে, সাধারণ যাত্রীরা কাউন্টার বা অনলাইন মাধ্যমে কাঙ্ক্ষিত টিকিট না পেলেও অতিরিক্ত টাকা দিতে রাজি হলে মিলছে টিকিট। এতে প্রকৃত যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগকারীদের দাবি, টিকিট বিক্রির এই অনিয়মের কারণে সরকারি নির্ধারিত মূল্যে টিকিট পাওয়া কঠিন হয়ে পড়েছে এবং একটি চক্র অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে।
এদিকে, টিকিট কালোবাজারির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের নজরদারি ও তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী যাত্রীরা। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সাধারণ যাত্রীরা স্বস্তি পাবেন বলে মনে করছেন তারা।
