বিশেষ প্রতিনিধি :
কিশোরগঞ্জের নিকলী ও বাজিতপুর উপজেলা জুড়ে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি, বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নিকলী বাজিতপুর এর বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবাল। দলীয় কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ, সাহসী নেতৃত্ব ও জনগণের পাশে থেকে কাজ করার কারণে ইতোমধ্যেই তিনি তৃণমূলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির দুর্দিনে দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সরব ভূমিকা এবং জনগণের সেবায় আন্তরিক প্রচেষ্টা তাকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করে তুলেছে।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামীর নির্বাচনে বিএনপি যদি তরুণ ও জনপ্রিয় নেতৃত্বকে অগ্রাধিকার দেয়, তবে শেখ মুজিবুর রহমান ইকবাল নিকলী-বাজিতপুর আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে উঠে আসবেন।এলাকার সাধারণ জনগণও জানান, শেখ মুজিবুর রহমান ইকবাল শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন সমাজসেবক হিসেবেও কাজ করে যাচ্ছেন। উন্নয়ন, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে তার ভূমিকা এলাকায় প্রশংসিত।তৃণমূল নেতাকর্মীদের আশা, কেন্দ্র থেকে মনোনয়ন পেলে শেখ মুজিবুর রহমান ইকবাল বিএনপির পক্ষে আসনটি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

