নিজস্ব প্রতিবেদক :নরসিংদীর উপজেলা মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার ও রমেশ পোদ্দার নামের দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে প্রতিষ্ঠান দুটির রান্নাঘরে অত্যন্ত স্যাঁতসেঁতে, নোংরা, দুর্গন্ধযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পাওয়া যায়। এ সময় প্রস্তুতকৃত মিষ্টান্ন খোলা অবস্থায় মেঝেতে রাখা ছিল এবং সেগুলোর ওপর পোকামাকড় ও মাছি বসতে দেখা যায়। এছাড়া খাবার সংরক্ষণের র্যাকগুলো ধুলাবালি ও মাকড়সার জালে আচ্ছাদিত ছিল।অভিযানকালে পুরি, সিঙারা ও সামুচা তৈরির উপকরণও সম্পূর্ণ খোলা অবস্থায় পাওয়া যায়, যার ওপর মাছি, মশা ও অন্যান্য পোকামাকড় চলাচল করছিল।সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার…
Author: Barta25
গাজীপুর, ২৭ জুলাই ২০২৬: ডিআইইউ ল ইয়ার্স অ্যাসোসিয়েশন গাজীপুর বার,বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল কালাম আজাদ। আগামী ২০২৬-২৭ মেয়াদের জন্য গঠিত একবছরের এই কমিটিতে তার নির্বাচনকে সমিতির ইতিহাসে এক ঐতিহাসিক ও বর্ণাঢ্য অধ্যায় হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। আইন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই দায়িত্ব পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এডভোকেট আবুল কালাম আজাদ। নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটি আমার কর্মজীবনের এক বিশাল প্রাপ্তি। ডিআইইউ ল ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা শুধু সম্মানের নয়, এটি এক বিশাল দায়িত্বও।” নির্বাচনী প্রচারণায় তিনি তাঁর উন্নয়নমূলক পরিকল্পনা ও আইনজীবীদের কল্যাণে নানা উদ্যোগের…
নিজস্ব প্রতিবাদক :গাজীপুর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজী সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১৯ জুলাই সাগর সৈকত কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, হজ পালনকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি তাঁর বক্তব্যে হজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চাই একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সোসাইটির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এস এম শফিকুল ইসলাম বাবুল। তিনি হজ পালনকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, হজ মানুষের আত্মশুদ্ধি,…
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা ফেরত আনতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রি। শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত আলিনুর ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। ধার দেওয়া সামান্য কিছু টাকা ফেরত চাইতে গিয়ে এভাবে এক যুবকের জীবন প্রদীপ নিভে যাওয়ায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রমজান মাসে কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দিয়েছিলেন আলিনুর। দীর্ঘ দিন পার হলেও রাজিব টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা করে আসছিলেন। শনিবার রাতে টাকা…
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর শ্বাসরোধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরে আহত সাংবাদিক থানায় লিখিত এজাহার দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এজাহার সূত্রে জানা যায়, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি মো. জুলহাজ হোসেন (৩৬) গত মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, ওই দিন বিকেল প্রায় ৩টার দিকে মহাদেবপুর বকচত্বর এলাকায় চেয়ারম্যান মার্কেটের ভেতরে প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে অভিযুক্ত মো. রাজন (৩২) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন সেখানে এসে সাংবাদিকের সঙ্গে…
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে একটি ছাগলের বাচ্চা যাওয়ার অপরাধে পায়ের রগ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ ৩ জন আহত। এ ঘটনায় সোমবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ছোট ভাই মো. হারুন হোসেন। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকেলে উপজেলার হাতুর ইউনিয়নের চকচকি দুর্গাপুর গ্রামে। আহতরা হলেন, চকচকি দুর্গাপুর গ্রামের মো. ভিকুতুল্লাহর ছেলে মো. ফারুক হোসেন, ফারুক হোসেনের স্ত্রী মোছা. ঋতু ও তার বাবা মো. ভিকুতুল্লাহ। অভিযোগ সূত্রে জানায়, রবিবার বিকালে ফারুক হোসেনের একটি ছাগলের বাচ্চা প্রতিবেশী মোস্তাকিনের বাড়িতে যায়। পূর্ব শত্রুতার জেরে মোস্তাকিম বটি দিয়ে ওই ছাগলের বাচ্চাটির পায়ের রগ সহ পায়ের গোড়ালির…
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সন্তানেরা ভরণ পোষণ না পেয়ে রাগে-অভিমানে জাহানারা বেগম (৬৮) নামের এক বৃদ্ধা মা আত্মহত্যা করেছেন। মহাদেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। জাহানারা বেগম উপজেলার এনায়েতপুর ইউপির কালুশহর মোল্লাপড়ার মৃত আবুল হোসেনের স্ত্রী। সোমবার দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তিনি। স্থানীয় সূত্র জানায়, জাহানারা বেগমের তিন ছেলে ও এক মেয়ে। কিন্তু কোন সন্তানই তার ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। বরং তার কাছে থাকা কয়েক লাখ টাকা সন্তানদের মধ্যে ভাগ করে দেয়ার জন্য প্রায়ই তাকে চাপ দেয়া হতো। টাকা ভাগ বাটোয়ারা করে দেয়ার চাপ ও ভরণ পোষণ…
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে এক জামায়াত কর্মীর বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৩শ বস্তা সার জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ গত বুধবার রাতে উপজেলার শিবরামপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে জামায়াত কর্মী আব্দুল লতিফের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে অবৈধভাবে মজুদ করা ৩শ বস্তা সার উদ্ধার করেন। পরে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ ভ্রাম্যমান আদালত বসিয়ে উদ্ধার করা সারগুলো সরকারের অনূকুলে জব্দ ও অবৈধভাবে সার মজুদ করার অপরাধে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে আব্দুল লতিফের ৫ হাজার টাকা জরিমানা…
আনিসুর রহমান মানিক ,পঞ্চগড় হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও পঞ্চগড় সদর থানার নতুন ভবন নির্মাণকাজের ঠিকাদারি পরিচালনা করছেন আব্দুল হান্নান শেখ। উচ্চ আদালতের দেওয়া শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করলেও তিনি প্রকাশ্যে সরকারি প্রকল্পের কাজ তদারকি করছেন বলে অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। আব্দুল হান্নান শেখ পঞ্চগড় শহরের বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী ও ঠিকাদার। এছাড়া তিনি পঞ্চগড় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত হান্নান শেখ গত ৪ মে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের…
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিকক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।বিজিবি জানায়, বুধবার (১ জুলাই) দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে নদীপথে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় জাগীর হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার…
