আফজালুর রহমান ফরাজী :
গাজীপুরের পুবাইলের ভাদুনে জনপ্রিয় শুটিং স্পট ‘মেঘলা শুটিং স্পট’-এর মালিক আব্দুল হালিম সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আব্দুল হালিম সরকার দীর্ঘদিন ধরে পুবাইল এলাকায় বিনোদন ও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। তাঁর মালিকানাধীন ‘মেঘলা শুটিং স্পট’ বহু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রের শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়েছে। স্থানীয় এলাকায় তিনি একজন সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বুধবার দুপুরে জানাজা শেষে তাঁকে নিজ গ্রামে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

