জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ) ।।।
কিশোরগঞ্জ নিকলী উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার ডিসি ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট
ফৌজিয়া খান, এই সময় তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিদ্যালয় গুলোতে পাসের হার এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়াতে হবে, হাজিরা খাতায় ছাত্র ছাত্রীর সংখ্যা বেশী থাকলেও উপস্থিতি সংখ্যা তুলনামূলক ভাবে খুবই কম,সেই সাথে ছাত্র ছাত্রীদের পাসের হার এত পরিমানে কমে গেছে যে বলাবাহুল্য,শিক্ষার্থীদের উপস্থিতির হার ও পাসের হার এমন হলে তো চলবে না, আরো অনেক অনেক মনোযোগী হতে হবে,
সকল ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান তিনি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আজ (২রা নভেম্বর ২০২৫ইং) রোজ রবিবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলার শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়, নিকলী গোরাচাঁদ পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং উপজেলা ভূমি অফিস,জারুইতলা ইউনিয়ন পরিষদ ও জারুইতলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন কালে তিনি এই কথা গুলো বলেন,নিকলী উপজেলা ভূমি অফিস পরিদর্শনে তিনি সন্তোষ জনক মনোভাব প্রকাশ করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রেহানা মজুমদার মুক্তি, নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন সহ সকল ভূমি অফিসের স্টাফ বৃন্দ বিদ্যালয়ের শিক্ষক গণ প্রমুখ।।।।।

