
বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মাজেদা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায় মাজেদা বেগম টঙ্গীর শীর্ষ নারী মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুল আলম জানান, মাজেদা টঙ্গীর অন্যতম শীর্ষ নারী মাদক কারবারি। তার বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশের অভিযানের পর সোমবার দুপুরে গ্রেপ্তার মাজেদা বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
