
বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান নরসিংদী-২ (পলাশ) আসনে দলের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন উদ্যম ও দিশা নিয়ে কাজ করছেন। উনার নেতৃত্বে এই অঞ্চলে বিএনপির সংগঠন শক্তিশালী হচ্ছে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন প্রাণ সঞ্চারিত হচ্ছে।
ড. মঈন খান নরসিংদী পলাশ অঞ্চলে বিএনপির কর্মসূচি ও আন্দোলনকে আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি পলাশ উপজেলা বিএনপির উদ্যোগে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে গেছেন, এত বছর ধরে রাজপথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
তিনি আরও বলেন, আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি। আমরা মানুষের কথা বলার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। আমরা মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই” ।
ড. মঈন খান নরসিংদী অঞ্চলের বিভিন্ন স্থানে পথসভা ও সমাবেশের মাধ্যমে জনগণের মধ্যে গণতন্ত্রের গুরুত্ব ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক ।
তার এই নেতৃত্বে নরসিংদী-২ আসনে বিএনপির রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের মধ্যে দলের প্রতি সমর্থন জোরালো হচ্ছে। ড. মঈন খানের এই উদ্যোগ ও নেতৃত্ব নরসিংদী অঞ্চলের রাজনৈতিক দৃশ্যপটে নতুন দিশা ও উদ্দীপনা সৃষ্টি করছে।
ড. মঈন খানের নেতৃত্বে নরসিংদী-২ আসনে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের এই পরিবর্তন ও উদ্দীপনা দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
