
নিজস্ব প্রতিবেদক
দেশের সব শ্রেণি-পেশার মানুষ যখন সরকারি ছুটি উপভোগ করছে, তখন পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সে ছুটি রয়ে গেছে অধরাই। পহেলা বৈশাখ উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও, অনেক পোশাক কারখানার মালিকরা তা মানেননি।
শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ কারখানা খোলা রাখার ঘোষণা দেয়। ছুটি চেয়ে শ্রমিকরা একত্রে জেনারেল ম্যানেজারের (জিএম) কাছে আবেদন করলে, তিনি জানান—”এ বিষয়ে আমার কিছু করার নেই, উপর মহল থেকে নির্দেশ এসেছে খোলা রাখার। কেউ না এলে তার চাকরি থাকবে না।”
প্রতিবারের মতো এবারও ছুটি না পাওয়ায় শ্রমিকরা ভীষণ হতাশ। তারা আশা করেছিল, ড. মুহাম্মদ ইউনুসের বর্তমান সরকারের সময়ে হয়তো কিছুটা পরিবর্তন আসবে। কিন্তু সে আশাও রয়ে গেল নিরাশার মধ্যে।
শ্রমিকদের দাবি, যেসব মালিক ছুটির দিনে কারখানা চালু রেখেছেন, তাদের অধিকাংশই আওয়ামী লীগের ক্ষমতাবান ব্যক্তি। কেউ কেউ সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, আবার কেউ এলাকার প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় ব্যবসা পরিচালনা করেন।
এই পরিস্থিতিতে শ্রমিকরা প্রশ্ন তুলছেন—ফ্যাসিবাদী চরিত্র কি সত্যিই বদলায়? সরকারের নীতির সাথে মালিকদের এই বিরোধপূর্ণ অবস্থান শ্রমিকদের জন্য যেন এক দুঃসহ বাস্তবতা।
