নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিক খলিলুর রহমান রনির পিতা নিয়নস লিমিটেডের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান (চান মিয়া)ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে আনুমানিক ৯:৪০ মিনিটে উত্তরার লুবানা হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, সাংবাদিক, আত্মীয়-স্বজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।আজ বাদ আসর উনার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে ।
সাংবাদিক খলিলুর রহমান রনি তার পিতার আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

