সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন নিউজিল্যান্ড শাখা বিএনপি’র দপ্তর সম্পাদক রিফাত আলম ভুইয়া।
এক বিবৃতিতে তিনি জানান, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের শীর্ষ নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, আপসহীন নেত্রী এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রধান স্তম্ভ। তার অসুস্থতা বিএনপির নেতাকর্মীসহ দেশের মানুষকে গভীরভাবে ব্যথিত করেছে। আমরা তার পূর্ণ সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া জানাই এবং দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করছি।রিফাত আলম ভুইয়া আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য নিউজিল্যান্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে এবং প্রবাসী নেতাকর্মীরা তার আরোগ্যের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছেন।তিনি আশা প্রকাশ করেন, প্রিয় নেত্রীর সুস্থতায় সারা দেশ ও প্রবাসে দোয়ার যে ঢল নেমেছে, তা কবুল করে আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলবেন এবং তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রবাস থেকে বাংলাদেশ পর্যন্ত সর্বত্র দোয়া অব্যাহত রয়েছে।
নিউজিল্যান্ড বিএনপি নেতা রিফাত আলম ভুইয়ার এই দোয়া আহ্বানও প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

