জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ)।।।
মনোনয়ন পাওয়ার পর নিকলীতে এসে দলের নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে আসেন কিশোরগঞ্জ -৫ নিকলী বাজিতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল, দীর্ঘ অনেক বছর প্রতীক্ষার পর এবার আবারো ধানের শীষ প্রতীকের মার্কা নিয়ে মাঠে আসেন শেখ মজিবুর রহমান ইকবাল,৬ই নভেম্বর ২০২৫ই রোজ শনিবার সকাল সাড়ে এগারো ঘটিকায় নিকলী উপজেলার সাবেক এমপি আমির উদ্দিন আহম্মেদ কমপ্লেক্স ভবনের সামনে, তিনি এসেই দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন আজ কোন ভোট চাওয়া চাহি নয় আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ তাই প্রথমে মায়ের জন্য দোয়া চাই দেশমাতা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেজন্যে তিনি দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন, তিনি আরও জানান দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি চাই নিকলী বাজিতপুর এলাকার সকল নেতাকর্মী এক হয়ে ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে, ধানের শীষ প্রতীকটি আমাকে দল দিয়েছে এটা আমার একার নয় এটা আপনাদের সকলের আমি বিজয়ী হলে আপনারাও বিজয়ী তাই সকল নেতাকর্মীদের কাছে আমার একটাই দাবী সকলে মিলেমিশে একযোগে কাজ করুন, নিকলী বাজিতপুর আসনটি আমি দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হওয়ার পর উনার হাতে যেন তুলে দিতে পারি,আপনারা সকলেই আমাদের মায়ের জন্য মন খুলে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া চান,দেশমাতা ভালো হলে সুস্থ হলে আমাদের সকলের মন মানসিকতা অনেক অনেক ভালো হয়ে যাবে, তাই প্রথমে মায়ের জন্য দোয়া তারপর ভোট চাওয়া, মনোনয়ন পেয়ে নিকলীতে এসে দলের নেতাকর্মীদের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে শেখ মজিবুর রহমান ইকবাল এই কথা গুলো বলেন, শেখ মজিবুর রহমান ইকবাল নিকলী আগমন উপলক্ষে নিকলী উপজেলা বিএনপি দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনার আয়োজন করে,দোয়া মাহফিলের মধ্যমণি ছিলেন শেখ মজিবুর রহমান ইকবাল, এই সময় আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি হাজী এডভোকেট বদরুল মোমেন মিঠু, নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ মাসুক মিয়া, নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোকারম সর্দার, নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম তালুকদার হেলিম, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া, নিকলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, নিকলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী হারুন অল কাইয়ুম, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম মেম্বার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সৈকত কবীর নাদিম, নিকলী উপজেলা ছাত্র দলের আহবায়ক হৃদয় হাসান, সহ নিকলী উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।।

