নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগর ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব আলী ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের গর্ব ও অহংকার। ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।”
আইয়ুব আলী আরও বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার শপথ নতুন করে জাগ্রত করে। এই দিনে আমি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

