পলাশ উপজেলায় একটি বেসরকারি ক্লিনিক আশরাফ ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও মালামাল চুরি হওয়ার ঘটনায় নরসিংদী জেলা জজ কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলায় একজনকে প্রধান আসামি করা হয়েছে যার নাম নুর হোসেন সূত্রে জানা গেছে, গত (১১ নভেম্বর ) বিকেল পাঁচটার দিকে ক্লিনিক থেকে বিভিন্ন দামী চিকিৎসা যন্ত্র, ওষুধ ও নগদ সামগ্রী চুরি করা হয়। মূল অভিযুক্ত নূর হোসেন বলেন তার সঙ্গে থাকা ব্যাংক এশিয়ার মাধবদী শাখার কর্মকর্তা মুস্তাকিম ও অপর সহযোগী প্রাইম জেনারেল হাসপাতালের প্যাথলজিস্ট আরিফ মিয়া চুরির কাজে সহায়তা করেন বলে জানান। ব্যাংকার মোস্তাকিমের স্বীকারোক্তি ভিডিও রয়েছে ,এ ব্যাপারে নরসিংদী জেলা কোর্টে চুরির মামলা দায়ের করেন মামলা নং পলাশ সি,আর ২২/২৬ বাদী আশরাফ উল্লাহ ওরফে কুসুম মিয়াজী , ঘটনার পর থেকেই অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও আলামত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।ক্লিনিক কর্তৃপক্ষ জানান, চুরি হওয়া মালামালের কারণে চিকিৎসা সেবায় সাময়িকভাবে ব্যাঘাত ঘটেছে। তারা দ্রুত ন্যায়বিচার ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 94.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
