টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানার উদ্যোগে গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে নির্বাচনোত্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে ফুলের বদলে গাছের চারা দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম, মজুরুল করিম রনি ,সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন,সঞ্চালনা করেন পূর্ব থানা বিএনপির বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী। টঙ্গী এলাকার যানজট নিরসন, মাদক ও সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা জোরদারে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করা হয়।

