প্রথম পর্ব
বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে গোপালপুর জুনিয়র ল্যাবরেটরি স্কুল এর নবম শ্রেণী এক স্কুলছাত্রীকে বিয়ের ফাঁদে ফেলে শারীরিক নির্যাতনের পর মদের সঙ্গে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ইউসুফ আলী বাবু ও প্রথম স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৩৬৫(২৫)২৫
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে অভিযুক্ত ইউসুফ আলী বাবু প্রথম স্ত্রী রেখে কিশোরী মিফতাহুল জান্নাত উর্মী ওরফে লিপি সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন পরে তাকে বিয়ে করেন এবং বাসনথানাধীন তেলিয়াপাড়া ছয়তালায় ভাড়া বাসায় বসবাস করতেন, পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়।এবং বাধ্য করে মদ খাওয়ানো হতো বিভিন্ন হোটেল এবং মদ খাওয়ার বারে মাইক্রোবাস দিয়ে নিয়ে যাওয়া হতো মাইক্রোবাসের নাম্বার ১৬১৫৭৩
পরবর্তীতে ২৮/১০/২৫ তারিখে কৌশলে মদের সঙ্গে বিষ মিশিয়ে তাকে খাইয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীর স্বজনরা। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সংশ্লিষ্ট থানায় লিখিত মামলা দায়ের করেছে,মামলাটি গাজীপুর জজ কোর্টে প্রক্রিয়া দিন অবস্থায় রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

