তৈমুর আলম অপু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পীর সৈয়দ রয়েল হায়দার। ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদ শুধু আনন্দের উৎসবই নয়, এটি পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত রয়েছে। তাই ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার জন্য তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের প্রতি আহ্বান জানান।
পীর সৈয়দ রয়েল হায়দার দেশ ও জাতির সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করে বলেন, ঈদের এই পবিত্র দিন আমাদের সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও নতুন আশার আলো বয়ে আনুক। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ হোক সবার জন্য আনন্দময়।

