নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
নরসিংদীর চরসিন্দুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চরসিন্দুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোফাজ্জল হোসেন ভূঁইয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মানুষের মাঝে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করে। ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই সবার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদ কেবল আনন্দের দিন নয়, এটি ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ভালোবাসা ও মানবিকতার বন্ধন গড়ে তোলার দিন। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখেও ঈদের হাসি ফোটানো আমাদের সকলের দায়িত্ব।
মোফাজ্জল হোসেন ভূঁইয়া চরসিন্দুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সকল বাসিন্দার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান।

