
বিশেষ প্রতিনিধি :
রাজধানীর খিলখেত থানাধীন কুড়াতলী এলাকার ক–৩৪/২ নম্বর বাড়িতে পারিবারিক চলাচলের রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছোট ভাই রহমানের স্ত্রী শেফালী বেগম গত ১ নভেম্বর ২০২৫ তারিখে খিলখেত থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তিন ভাইয়ের বসতঘর থেকে বের হওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রায় ছয় ফুট চওড়া ও ২৮ ফুট লম্বা একটি রাস্তা ব্যবহার করে আসছিলেন তারা। কিন্তু ওই রাস্তার প্রায় অর্ধেক অংশ একাই দখল করে বসে আছেন জয়নাল আবেদীন বলে অভিযোগ উঠেছে। এতে করে তিন পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, জয়নাল আবেদীন তার ভগ্নিপতি সাবেক খিলখেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের প্রভাব খাটিয়ে ওই রাস্তার অংশ দখলে রেখেছেন। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি বলে তারা জানান।
পরবর্তীতে উপায়ান্তর না দেখে ছোট ভাই মোঃ মিজানুর রহমানের স্ত্রী শেফালী বেগম গত ১ নভেম্বর ২০২৫ তারিখে খিলখেত থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি অভিযোগ করেন, রাস্তার অর্ধেক অংশ দখল করে রাখার কারণে পরিবারের সদস্যদের চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভুক্তভোগী পরিবার তাদের স্বাভাবিক চলাচলের অধিকার ফিরে।
