
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর টঙ্গী থানা যুবদল ও গাজীপুর মহানগর ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব কামরুল ইসলাম (কামু)-এর উদ্যোগে জাগরণী মিশন উচ্চ বিদ্যালয়, এরশাদনগর, টঙ্গী, গাজীপুর প্রাঙ্গণে এ মনোজ্ঞ সাংস্কৃতিক ও নববর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হাওলাদার (সেচ্ছাসেবকদল)। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অসংখ্য নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।সারা দিনব্যাপী আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, কবিতা আবৃত্তি ও অন্যান্য শিল্পকর্ম, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।নববর্ষের আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ পরিবেশন করা হয়, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
