
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ ইং সালের নির্বাচনকে সামনে রেখে আদালতপাড়ায় শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আলোচনা। আগামী ২১ মে ২০২৬ অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ মোঃ শামসুল হক ভূঁইয়া-শরীফ উদ্দিন পরিষদ “সবুজ প্যানেল” থেকে সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যালট নং-২ প্রার্থী মোঃ শামসুল হক ভূঁইয়া।
নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে গাজীপুর আদালত এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। সভাপতি পদপ্রার্থী মোঃ শামসুল হক ভূঁইয়া আইনজীবীদের অধিকার রক্ষা, সমিতির উন্নয়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং আদালতপাড়ায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, আইনজীবীদের কল্যাণ ও সমিতির সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে সদস্যদের ন্যায্য দাবি বাস্তবায়ন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নবীন আইনজীবীদের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন ও দোয়া কামনা করছেন। আগামী ২১ মে’র নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর আদালতপাড়ায় এখন বিরাজ করছে উৎসব ও প্রত্যাশার আমেজ।
