
বিশেষ প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দামপাড়া ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি দামপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
