
নিজস্ব প্রতিবাদক :
গাজীপুর মহানগরের ৪৬ নম্বর ওয়ার্ডবাসীর সেবক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভী। তিনি বলেছেন, এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে তিনি জনগণের পাশে থেকে কাজ করতে চান।
শাহিন আহমেদ রিজভী বলেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করে আসছেন। ওয়ার্ডবাসীর প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
তিনি আরও জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, যুবসমাজের উন্নয়ন, শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমের প্রসার এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি জনগণের মতামতের ভিত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করারও অঙ্গীকার করেন তিনি।
কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভী বলেন, “আমি জনপ্রতিনিধি হওয়ার মাধ্যমে কোনো ব্যক্তিগত সুবিধা নয়, বরং এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। ৪৬ নম্বর ওয়ার্ডবাসীর ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে একটি উন্নত ও বাসযোগ্য ওয়ার্ড গঠনে কাজ করতে চাই।”
তার এই জনসেবামূলক অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা ইতোমধ্যে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে শাহিন আহমেদ রিজভী ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
