
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগর ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভী জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তে অর্জিত চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শাহিন আহমেদ রিজভী বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশের শান্তি, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে তিনি আবারও সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।
