
টঙ্গীতে গ্যাসের কাঙ্ক্ষিত চাপ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্যাসচালিত যানবাহনের চালকরা। ঘণ্টার পর ঘণ্টা গ্যাস স্টেশনে অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।
সকাল থেকে বিভিন্ন গ্যাস স্টেশনের সামনে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। কাঙ্ক্ষিত চাপ না থাকায় অনেক চালককে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এতে যাত্রী পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে চালকদের দুর্ভোগ।
চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে নির্ধারিত সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে যাত্রীদেরও পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়।
গ্যাসের চাপ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
