
নিজস্ব প্রতিবাদক:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী এবং দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার উপদেষ্টা পীর সৈয়দ রয়েল হায়দার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
তিনি বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবতার অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
পবিত্র এই দিনে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে সকলের প্রতি ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
