
বিশেষ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হাওলাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গীতে দলটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।নেতাকর্মীদের অভিযোগ, একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে আরিফ হাওলাদারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা বক্তব্য প্রচারের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।এ ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা ভুয়া আইডি শনাক্ত করে অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়েছেন তারা।
নেতাকর্মীরা বলেন,রাজনৈতিক প্রতিহিংসা বা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে কোনো নেতার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা মেনে নেওয়া হবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
