
টঙ্গী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই প্রত্যাশায় দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং গাজীপুর মহানগর ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় নাজমুল হোসেন মন্ডল বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের নেতাকর্মীরা দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
নাজমুল হোসেন মন্ডল আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশ ও জাতির জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এটাই তার প্রত্যাশা।
এ সময় তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সফলতা ও সার্থকতা কামনা করেন এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
