
টঙ্গী প্রতিনিধি: টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ৬২৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ ওরফে ‘নারকাটা মাসুদ’ (৩৮) গ্রেফতার হয়েছে। একই অভিযানে একজন পরোয়ানাভুক্ত আসামি এবং দুইজন মাদক সেবীকেও গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ ওরফে ‘নারকাটা মাসুদ’-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও বিশেষ অভিযানে একজন পরোয়ানাভুক্ত আসামি ও দুইজন মাদক সেবীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের এ বিশেষ অভিযানকে এলাকায় মাদক ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
