
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নুরুজ্জামান শেখ। নির্বাচনে তিনি সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন এবং মূল্যবান ভোট কামনা করেছেন।
নুরুজ্জামান শেখ বলেন, সংগঠনের উন্নয়ন, সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থাকে আরও সুসংগঠিত ও কার্যকর একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। তাই আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তাকে ভোট দিয়ে সংগঠনের সেবা করার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান নুরুজ্জামান শেখ।
নুরুজ্জামান শেখ বলেন, “সংগঠনের উন্নয়ন, সেবা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার সুযোগকে ধন্য করতে সাধারণ সম্পাদক পদে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।
