
বিশেষ প্রতিনিধি :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ ফকির নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত মোহাম্মদ ফরহাদ ফকির গাজীপুর জেলার কালিগঞ্জ থানার ধনপুর গ্রামের বাসিন্দা। তিনি আবদুর রশিদ ফকিরের ছেলে এবং মোসাম্মৎ রাহিমা বেগমের সন্তান। তাঁর গ্রামের ঠিকানা ধনপুর, পোস্ট অফিস—সাওরাইত, থানা—কালিগঞ্জ, জেলা—গাজীপুর।
জানা গেছে, সৌদি আরবে কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি মারা যান। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। প্রবাসে কর্মরত অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি গভীরভাবে ভেঙে পড়েছে।
মরহুম মোহাম্মদ ফরহাদ ফকিরের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
