
বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৈনিক বাতায়ন পত্রিকার উপদেষ্টা জাফরিন নাহার লুনা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর সবার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সৌহার্দ্য বয়ে আনুক। এ ঈদ আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার উজ্জীবিত করুক।”
তিনি আরও বলেন, ঈদের দিন একে অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং সহমর্মিতা প্রদর্শন করা উচিত, যাতে সমাজে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। ঈদের আনন্দ শুধু খাদ্য, পোশাক বা উপহার সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আধ্যাত্মিক ও সামাজিক মিলনের প্রতীক।
ঈদুল ফিতরের এই মহৎ উপলক্ষে জাফরিন নাহার লুনা তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের সবার জন্য সুখ, শান্তি এবং ভালোবাসা কামনা করেন।
ঈদুল ফিতরের এই বিশেষ দিনটি সবার জীবনে নতুন আশার সঞ্চার হোক, এই কামনায় তিনি পত্রিকার পাঠকদের প্রতি শুভেচ্ছা জানান।
