
বিশেষ প্রতিনিধি :
নরসিংদীর পলাশ উপজেলায় সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বিএনপি বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, অভিযুক্ত অপপ্রচারে উদ্দেশ্যমূলকভাবে ওই নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দাবি করেছেন, এই অপপ্রচার একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র, যা দলের ভেতর বিভ্রান্তি সৃষ্টি করতে চায়।
একাধিক স্থানীয় নেতাকর্মী জানান, তারা অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা জানান, আমি সব সময় দলের জন্য কাজ করেছি। হঠাৎ করে এই অপপ্রচার শুরু হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি মহল এমন অপপ্রচারের আশ্রয় নিয়েছে।
